টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ৮ ও ৮ নম্বর ব্রিজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন…টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের, আহত ২
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও দুইজনের মরদেহ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটিকে অজ্ঞাত কোনো ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে চলে গেছে। এ কারণেই হয়তো দুইজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।





