বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে করোনা ভ্যাকসিন প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান এ তথ্য জানান।
এ সময় সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজের লট ঔষধ প্রশাসন অধিদপ্তরের রিলিজ সার্টিফিকেট পেয়েছে বলেও জানান তিনি।
মোঃ মাহবুবুর রহমান বলেন, এগুলো এখন ব্যবহার করা যাবে।
এর আগে, উপহার হিসেবে ভারত থেকে ২০ লাখ ডোজ ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিক টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





