বাংলাদেশ স্কাউটস,কুড়িগ্রাম জেলা রোভারের আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৪তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস পালন করে।
আজ ২২ ফেব্রুয়ারি সকাল ১০.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে কুড়িগ্রাম জেলা রোভারের অস্থায়ী কার্যালয় কুড়িগ্রাম সরকারি কলেজ গন্থাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও কুড়িগ্রাম জেলা রোভারের সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাম মোঃ হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার জনাব মোঃ আব্দুল মান্নান, সম্পাদক, আবু জাফর মোঃ শরীফ, এএলটি আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন কলেজের রোভার সদস্যবৃন্দ।





