ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বান্দিয়াগারা প্রদেশে হয় এ ঘটনা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নিহতরা সবাই টোগোর নাগরিক। অস্ত্রসহ একটি সামরিক গাড়িতে করে যাচ্ছিলেন শান্তিরক্ষীরা। সে সময়ই ঘটে হামলার এ ঘটনা। দেশটিতে হামলায় চলতি বছর এই নিয়ে ১৯ শান্তিরক্ষীর মৃত্যু হলো।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, এই জঘন্যতম হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। মালি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে হামলাকারীরা দ্রুত চিহ্নিত হয়, আর তাদের বিচারের মুখোমুখি করা যায়।
প্রভাতনিউজ/এবিএস





