রামপুরায় বাসে আগুন : মূল হোতাসহ গ্রেপ্তার ৪

ঢাকা: রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মৃত্যুর জেরে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মনির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ২৯শে নভেম্বর রাত ১১টার পরে রামপুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ঘটনার অন্যতম হোতা মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রভাতনিউজ/এনজে