ফুলবাড়ীতে সিঁধ কেটে গরু চুরি

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ীর মাটির প্রাচিরের সিঁধ কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত ১২জানুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট রহমতপুর গ্রামের মৃত ছবির উদ্দিন এর ছেলে এনামুল ইসলামের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী এবং এনামুলের মেয়ে সাবিয়া বলেন,প্রতিদিনের মত তার ছোটো বোনসহ বাবা-মা গত ১২জানুয়ারী বুধবার রাতে বাড়ীর ভেতর ঘোয়াল ঘরে গরু গুলোকে খাবার দিয়ে শুয়ে পড়েন। রাতে বৃষ্টির কারনে টের পায়নি।

এরপর পরেরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে দেখেন,
বাড়ীর মাটির প্রাচিরের সিঁধ কাটা রয়েছে,গোয়ালে ৪টি গরু নেই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের গরু গুলো আর খুঁজে পায়নি।

এনামুল হক বলেন, তার বাড়িতে সিঁদ কেটে চার টি গরু চুরি করে নিয়ে গেছে। একটি গাই গরু ও একটি বাছুর,দুটি বড় বকনা গরু। গরুগুলির গায়ের রং ২ টি লাল ২ টি কালো সাদা।

বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশ্রাফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে এখোনি পুলিশ পাঠানো হচ্ছে,তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

প্রভাতনিউজ/এবিএস