নিরাপদ হাসপাতাল চাই আন্দোলনের নতুন কমিটির সমন্বয়ক শাহেদ, সদস্য সচিব খাজা

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ) এর ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর, নতুন পল্টন এলাকায় নিহাচ এর সকল নেতৃবৃন্দদের নিয়ে সকলের উপস্থিতিতে এ কমিটি প্রকাশ করা হয়। এসময় সাংবাদিক, মাহমুদুল হাসানের সভাপতিত্বে একটি সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

এ সদস্য কমিটিতে এফ, এ শাহেদকে সমন্বয়ক, ও খাজা মেহেদী শিকদারকে সদস্য সচিব
করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অন্যান্য পদের মধ্যে শিমুল চৌধুরী ধ্রুব (সহ-সমন্বয়ক), গণবন্ধু রাহাত হুসাইন (সহ-সমন্বয়ক), শাহরিয়ার সোহাগ (সহ-সমন্বয়ক), বি এম জুবায়ের প্রধান (সহ-সমন্বয়ক)। আল-আমিন বিন আলী (সদস্য), সালেকুজ্জামান রাজিব (সদস্য), মাহমুদুল হাসান (সদস্য), কে এম সবুজ (সদস্য), আবু বকর সিদ্দিক (সদস্য), এঞ্জেল নুসরাত (সদস্য), বিথী কর্মকার (সদস্য), তুষার সাহা অর্নব (সদস্য), আহসান হাবিব সবুজ (সদস্য)।

২০২১ সাল হতে দেশের হাসপাতালগুলোতে চলমান অনিয়ম ও দুর্নীতি দূর করে সুচিকিৎসা নিশ্চিতসহ ৫ দফা দাবিতে কাজ করেছে নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ)। এটি একটি সামাজিক সংগঠন।

গত ৭ ই জানুয়ারি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে “নিহাচ” একটি মানববন্ধনের আয়োজন করে। যেখানে তারা দালালমুক্ত ও রোগীবান্ধব হাসপাতাল গড়া, প্রতিটি জেলা সদরে আইসিইউ, সিসিইউ চালুসহম আসন বৃদ্ধি করা, রোগী, স্বজন ও চিকিৎসকদের নিরাপত্তা ও যৌন নিপীড়ন বন্ধ করা, প্রতিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ব্যবস্থা নিশ্চিত সহ হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করার দাবি তোলে।

প্রভাতনিউজ/এবিএস