ঢাকা: ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩,৪৪৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।
প্রভাতনিউজ/এনজে





