করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৪০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

করোনাভাইরাস নিয়ে আজ শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ২৬৮টি। শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন ও চট্টগ্রামে ৯ জন। এছাড়া রাজশাহীতে ২, বরিশালে ১, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় ১৫ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ১৫ হাজার ৮০৭ জন।

প্রভাতনিউজ/এনজে