নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৮জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান শিকদার জানান, সোনারগাঁও সড়কের পাশে জাহিন গার্মেন্টস কারখানার তিনটি দ্বিতল ভবনে বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা। তথ্যসূত্র : ইউএনবি।
এনজে





