ঢাকা: করোনাভাইরাস মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম।
গতকাল সোমবার (৩১ ডিসেম্বর) তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অতিরিক্ত রেজিস্ট্রার অমিত কুমার দে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম গত ১৭ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যান। সেখানে থাকা অবস্থায় গত ৭ জানুয়ারি করোনা পরীক্ষার পর দেখা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানেই তিনি ছেলের বাসায় চিকিৎসাধীন ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পান তিনি। পরে ২০০১ সালের ১৩ জানুয়ারি জেলা ও দায়রা জজ হন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ২০১০ সালের এপ্রিলে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান তিনি। পরে ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বিচারক প্যানেলে নিয়োগ পান। পরের বছর ৫ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। সূত্র : বাসস।
প্রভাতনিউজ/এবিএস





