নড়াইল জেলা ট্রাফিক পুলিশের বডি অর্ন ক্যামেরার উদ্বোধন

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা ট্রাফিক পুলিশের বডি অর্ন ক্যামেরার উদ্বোধন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

গতকাল সোমবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে ট্রাফিক পুলিশের বডি অর্ন ক্যামেরার উদ্বোধন করেন, প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় পুলিশ সুপার বলেন, নড়াইল জেলায় ট্রাফিক পুলিশের বডি অর্ন ক্যামেরার সংযোজন ট্রাফিক পুলিশের কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এস, এম,কামরুজ্জামান, পিপিএম, ক্রাইম, মীর শরিফুল হক, ডিআইও- ১, জেলা বিশেষ শাখা, শিমুল কুমার দাস, ওসি ডিবি,জেলা গোয়েন্দা শাখা, তপন কুমার মজুমদার, টিআই, নড়াইলসহ ট্রাফিক পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ প্রমূখ।

প্রভাতনিউজ/এবিএস