দিল্লির হাসপাতালে ভর্তি প্রবীর মিত্র

দীর্ঘদিন ধরেই অসুস্থ বাংলাদেশের ঢালিউড চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র। বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা রকম ব্যাধিতে আক্রান্ত তিনি। গত বুধবার (০৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ সোনিয়া।

এসময় তিনি বলেন, নিয়মিত শারীরিক চেক-আপ ও হাঁটুর সমস্যার কারণে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে থেকে ভারতে গেছেন প্রবীর মিত্র। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিলি­র একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পুত্রবধু সোনিয়া বলেন, ‘আমার শ্বশুরবাড়ির অনেক লোক ভারতে থাকেন। তাদের সঙ্গে দেখা এবং শারীরিক চেক-আপের জন্য বাবাকে দিলি­তে নেয়া হয়েছে । তার হাঁটুতে সমস্যা আছে, তবে তেমন জটিল কিছু নয়’।

৭৬ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না এই অভিনেতা। ২০২০ সালের জুলাই মাসে তিনি করোনায় আক্রান্তও হয়েছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।

কাজের স্বীকৃতি স্বরুপ ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। এছাড়া ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেয়া হয়।

প্রভাতনিউজ/এনজে