আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ খেলা শুরু হয়েছে।
এদিকে আজকের ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে বাংলাদেশ।
এর আগে গত (২৩ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে টপ অর্ডারসহ সিনিয়ররা ব্যাট হাতে ব্যর্থ হলেও লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার আফিফ হোসেন ও মেহেদী মিরাজের রেকর্ড জুটিতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।
প্রভাতনিউজ/এনজে





