বিনোদন: ফের হলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানা গেছে। তবে এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন দীপিকা।
কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নায়িকার নতুন সিনেমা ‘গেহরাইয়া’। ভিন্নধর্মী এই ত্রিকোণ প্রেমের সিনেমাটিতে দীপিকার অভিনয় মন জয় করে নিয়েছে ভক্তদের।
সূত্রের খবর, হলিউডের একটি মাল্টিস্টারার মেগা প্রজেক্টে লিড রোলে দেখা যাবে দীপিকাকে। সিনেমাটি আদপে একটি রোমান্টিক কমেডি বলেই জোর খবর।
এর আগে চার বছর পর ২০২১ সালে হলিউডের সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন দীপিকা।
আন্তর্জাতিক সিনেমার দুনিয়ায় ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ দিয়ে পা রাখেন দীপিকা। হলিউডের দুটি সিনেমায় অভিনয় করে বেশ সাড়া ফেলেন এই অভিনেত্রী। এবার তার তৃতীয় যাত্রা কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।
প্রভাতনিউজ/এনজে





