ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালন।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: একটাই পৃথিবী:”প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে বর্ণাঢ্য রালী বের করা হয়। রালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,সহকারী কমিশনার ভুমি মোছা: শামিমা আক্তার জাহান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: রুম্মান আক্তার,ইউপি সদস্য মো.সাইফুল ইসলাম,ইউপি সদস্য মো.মানিক রতন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শমসের আলী মন্ডল,সহকারী শিক্ষা কর্মকর্তা মো.আতিকুর রহমান,সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী প্রমুখ। শেষে সেখানে উপস্থিত সকলের মাঝে বনজ,ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।