জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে এই বাজেট বিএনপির মহাসচিবের কাছে কোনো গুরুত্ব নেই।লুটপাটের হিসাব তৈরি করতেই সরকার এই বাজেট প্রস্তাব করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে কাফরুল থানার বিএনপির ৪টি ওয়ার্ড কাউন্সিলে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এবারের বাজেট থেকে কে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করা করছে। এ কারণেই এই বাজেট আমার কাছে এতটুকু গুরুত্ব পায় না। লুটপাটের হিসাব তৈরি করতেই সরকার এই বাজেট প্রস্তাব করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই এই সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই। আর এ বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতেও চাচ্ছি না।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার এদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এই দেশটাকে একটি লুটপাটের রাজত্ব তৈরি করেছে।





