আজ অভিনেতা অপূর্ব’র জন্মদিন

জিয়াউল ফারুক অপূর্ব (অপূর্ব নামে পরিচিত) জন্ম ২৭ জুন । অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেরও চর্চা করেন।

২০১৭ সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

অপূর্ব ২৭ জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্বর শোবিজে আগ্রহ ছিল। তিনি ২০০২ সালে “ইউ গট দ্য লুকস” অনুষ্ঠানে “মিঃ বাংলাদেশ” খ্যাতি লাভ করেন।

অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরী নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তার ল্যাব এইডের বিজ্ঞাপনও জনপ্রিয়তা লাভ করে

২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন।

অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা “এএসআই ক্রিয়েশন লিমিটেড” প্রতিষ্ঠা করেন এবং ২০১২ সালে ব্যাকডেটেড নামক টেলি চলচ্চিত্র পরিচালনা করেন।তিনি শিহাব শাহীন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের শিরোনাম গানে কণ্ঠ দেন।

অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে। ছবিটি ২০১৫ সালে ২৭ নভেম্বর মুক্তি পায়। এছাড়া তিনি মোরশেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রের অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারনের কাজ করার পর ছবিটি বাতিল করা হয়।

২০১৮ সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের-এ অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে তার অভিনীত শিহাব শাহীন পরিচালিত শেষ পর্যন্ত, হিমি পরিচালিত আনমনে তুমি, মাহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি হেঁয়ালি তুমি, জাকারিয়া শৌখিন পরিচালিত জলসাঘর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয়।

অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহবিচ্ছেদের পর অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ। অদিতির সাথে ১৭ মে ২০২০ তারিখে বিবাহ বিচ্ছেদ হয়। পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে। অদিতির সাথে বিবাহবিচ্ছেদের পর অপূর্ব ২০২১ সালের ২ সেপ্টেম্বর শাম্মা দেওয়ানকে বিয়ে করেন।

তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক