গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর, ৬১ জেলা পরিষদে ১৭ অক্টোবর

গাইবান্ধা-৫ আসনের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২২ জুলাই দিবাগত রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। এর দুই দিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে, আগামী ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়