চার হাজার কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়: রাষ্ট্রদূত

ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, করোনার আগে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের কর্মী সবচেয়ে বেশি গমন করেছে। চলতি বছর ৪ হাজার কর্মী কোরিয়ায় যাচ্ছে। যা গত কয়েক বছরে দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।

লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে, তবে বাণিজ্যে সবচেয়ে বেশি। রেকর্ড বাণিজ্য হয়েছে দুই দশমিক তিন বিলিয়ন ডলার যার মধ্যে দুটি দেশের মধ্যে কোরিয়ার রফতানি ৮০ শতাংশ ও বাংলাদেশের ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্যে রাখেন।