বিএনপি নেতা আমানসহ দুইজনের জামিন

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ দুইজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

বুধবার বিকালে নয়াপল্টনে সংঘর্ষের জেরে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিমুল বিশ্বাসসহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করে।

এ ব্যাপারে ডিএমপির যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপির সন্ত্রাসীরা পুলিশের ওপর হঠাৎ করে হামলা করেছে। জান মাল রক্ষায়, আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা। ব্যবস্থা নেওয়া প্রয়োজন পুলিশ সেই ব্যবস্থা নিয়েছে। কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।