দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো লে আল্বিসেলেস্তেরা। আর্জেন্টিনার ফাইনালে উঠা ও বিশ্বকাপ জেতার পেছনে বড় ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। যার সুবাদেই তিনি গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন। কিন্তু আর্জেন্টিনার জয়ের অনন্দের রাতেই গ্লাভস নিয়ে অশ্লীল ভঙ্গি করে নিজেকে বিতর্কে জড়ালেন মার্টিনেজ।
টাইব্রেকারে পেনাল্টি রুখে ফ্রান্সকে আটকে দেওয়া আর্জেন্টাইন এই গোলরক্ষক গোল্ডেন গ্লাভস পাওয়ার পর তা গোপানাঙ্গে ঠেকিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
যদিও এসব বিতর্ক নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না মার্টিনেজ। জয়ের আনন্দ উদযাপন করছেন তিনি। মার্টিনেজ বলেন, খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমি। এই জয় পরিবারকে উৎসর্গ করতে চাই। পেনাল্টি শুটআউটে শান্ত থাকাই আমার স্ট্র্যাটেজি ছিল। জানতাম, শান্ত থাকতে পারলে সেভ করে পারবো।





