বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির চেয়ে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ দেখায় তারা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিংগেল মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব যাত্রাবাড়ী থানার বিএনপি নেতা মো. শিপন খান।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জাসহ অনেকে।
বিক্ষোভ মিছিল থেকে তারা রুহুল কবির রিজভীসহ বিএনপির কারাবন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।





