সরকার জনগণকে বোকা বানাচ্ছে : ফখরুল

উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সব দল নিয়ে চলমান যুগপৎ আন্দোলন সফল হলে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। সেখানে সব দলের নেতারা প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের স্লোগান ‌হলো, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’

বিএনপির এই নেতা বলেন, দেশে গরিব গরিবই থাকছে। আর আওয়ামী লীগের নেতারা ফুলেফেপে বড়লোক হচ্ছে। জনগণকে নিয়ে এসব ফাজলামি-মশকরা চলবে না।