সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে: কাদের

সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

কাদের বলেন, ইউরোপে যুদ্ধের কারণে বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যার কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদন গড়ে ইউনিট প্রতি তিন টাকা ভর্তুকি দিচ্ছে। পিডিবি বছরে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে।