রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

২০১৮ সালের ২৪,২৫ ও ২৯ ধারায় শাকিব খান এ মামলাটি করেছেন বলে জানা যায়।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন তিনি। তবে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।