বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুরে শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, মঙ্গলবার দুপুরে বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও জানান, আগুন লাগা ভবনে মেশিন ও ওয়েষ্টেজ (তুলা) রয়েছে। আগুন মুহূর্তের মধ্য পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে কোনো শ্রমিক ছিল না।