অর্থ উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাত

আজ ১৬ জুন ২০২৫ রিহ্যাব এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের  চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খান এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতে মাননীয় অর্থ উপদেষ্টা রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে জমির মৌজা মূল্য পূর্বের ন্যায় বহাল রাখার আশ্বাস প্রদান করেন। রিহ্যাব নেতৃবৃন্দের অনুরোধে অপ্রদর্শিত আয় ফ্ল্যাট ক্রয়ে বিনিয়োগ এর সুযোগ প্রদান এবং রেজিষ্ট্রেশন ব্যয় আরো কমিয়ে আনার বিষয়ে পূনর্বিবেচনার সম্ভাবনার কথা বলেন ।

অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ) আব্দুর রাজ্জাক, পরিচালক সেলিম রাজা পিন্টু, পরিচালক মোবারক হোসেন, পরিচালক এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক লায়ন শেখ কামাল, পরিচালক লায়ন সুরুজ সরদার ও পরিচালক মোঃ লাবিব বিল্লাহ ।