স্বাধীনতার পর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ মোট ৫৪টি জাতীয় বাজেট অতিক্রম করেছে। ১৯৭২ সালে প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা।
পরিক্রমায় ২০২৩-২৪ অর্থবছরের রেকর্ড ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে।
সেই পথ ধরে বাংলাদেশের ৫৫তম বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার হবে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৫তম, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
১৯৭২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যারা বাজেট পেশ করেছেন ও বাজেটের আকার এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পরিমাণ উপস্থাপন করা হলো—
অর্থবছর বাজেট উত্থাপক বাজেটের আকার এডিপি
১৯৭২-৭৩ তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকা ৫০১ কোটি টাকা
১৯৭৩-৭৪ তাজউদ্দিন আহমেদ ৯৯৫ কোটি টাকা ৫২৫ কোটি টাকা
১৯৭৪-৭৫ তাজউদ্দিন আহমেদ ১ হাজার ৮৪ কোটি টাকা ৫২৫ কোটি টাকা
১৯৭৫-৭৬ ড. আজিজুর রহমান মল্লিক ১ হাজার ৫৪৯ কোটি টাকা ৯৫০ কোটি টাকা
১৯৭৬-৭৭ মেজর জেনারেল জিয়াউর রহমান ১ হাজার ৯৮৯ কোটি টাকা ১হাজার ২২ কোটি টাকা
১৯৭৭-৭৮ লে. জেনারেল জিয়াউর রহমান ২ হাজার ১৮৪ কোটি টাকা ১ হাজার ২৭৮ কোটি টাকা
১৯৭৮-৭৯ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২ হাজার ৪৯৯ কোটি টাকা ১ হাজার ৪৪৬ কোটি টাকা
১৯৭৯-৮০ ড. এম এন হুদা ৩ হাজার ৩১৭ কোটি টাকা ২ হাজার ১২৩ কোটি টাকা
১৯৮০-৮১ এম সাইফুর রহমান ৪ হাজার ১০৮ কোটি টাকা ২ হাজার ৭০০ কোটি টাকা
১৯৮১-৮২ এম সাইফুর রহমান ৪ হাজার ৬৭৭ কোটি টাকা ৩ হাজার ১৫ কোটি টাকা
১৯৮২-৮৩ এ এম এ মুহিত ৪ হাজার ৭৩৮ কোটি টাকা ২ হাজার ৭০০ কোটি টাকা
১৯৮৩-৮৪ এ এম এ মুহিত ৫ হাজার ৮৯৬ কোটি টাকা ৩ হাজার ৪৮৩ কোটি টাকা
১৯৮৪-৮৫ এম সায়েদুজ্জামান ৬ হাজার ৬৯৯ কোটি টাকা ৩ হাজার ৮৯৬ কোটি টাকা
১৯৮৫-৮৬ এম সায়েদুজ্জামান ৭ হাজার ১৩৮ কোটি টাকা ৩ হাজার ৮২৫ কোটি টাকা
১৯৮৬-৮৭ এম সায়েদুজ্জামান ৮ হাজার ৫০৪ কোটি টাকা ৪ হাজার ৭৬৪ কোটি টাকা
১৯৮৭-৮৮ এম সায়েদুজ্জামান ৮ হাজার ৫২৭ কোটি টাকা ৫ হাজার ৪৬ কোটি টাকা
১৯৮৮-৮৯ মেজর জেনারেল মুনিম ১০ হাজার ৫৬৫ কোটি টাকা ৫ হাজার ৩১৫ কোটি টাকা
১৯৮৯-৯০ ড. ওয়াহিদুল হক ১২ হাজার ৭০৩ কোটি টাকা ৮ হাজার ৮০৩ কোটি টাকা
১৯৯০-৯১ মেজর জেনারেল মুনিম ১২ হাজার ৯৬০ কোটি টাকা ৫ হাজার ৬৬৮ কোটি টাকা
১৯৯১-৯২ এম সাইফুর রহমান ১৫ হাজার ৫৮৪ কোটি টাকা ৭ হাজার ৫০ কোটি টাকা
১৯৯২-৯৩ এম সাইফুর রহমান ১৭ হাজার ৬০৭ কোটি টাকা ৯ হাজার ৫৭ কোটি টাকা
১৯৯৩-৯৪ এম সাইফুর রহমান ১৯ হাজার ৫০ কোটি টাকা ৯ হাজার ৭৫০ কোটি টাকা
১৯৯৪-৯৫ এম সাইফুর রহমান ২০ হাজার ৯৪৮ কোটি টাকা ১১ হাজার কোটি টাকা
১৯৯৫-৯৬ এম সাইফুর রহমান ২৩ হাজার ১৭০ কোটি টাকা ১২ হাজার ১০ কোটি টাকা
১৯৯৬-৯৭ এস এ এম এস কিবরিয়া ২৪ হাজার ৬০৩ কোটি টাকা ১২ হাজার ৫০ কোটি টাকা
১৯৯৭-৯৮ এস এ এম এস কিবরিয়া ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা- ১২ হাজার ৮০০ কোটি টাকা
১৯৯৮-৯৯ এস এ এম এস কিবরিয়া ২৯ হাজার ৫৩৭ কোটি টাকা ১৩ হাজার ৬০ কোটি টাকা
১৯৯৯-২০০০ এস এ এম এস কিবরিয়া ৩৪ হাজার ২৫২ কোটি টাকা ১২ হাজার ৪৭৭ কোটি টাকা
২০০০-২০০১ এস এ এম এস কিবরিয়া ৩৮ হাজার ৫২৪ কোটি টাকা ১৭ হাজার ৫০০ কোটি টাকা
২০০১-২০০২ এস এ এম এস কিবরিয়া ৪২ হাজার ৩০৬ কোটি টাকা ১৯ হাজার কোটি টাকা
২০০২-২০০৩ এম সাইফুর রহমান ৪৪ হাজার ৮৫৪ কোটি টাকা ১৯ হাজার ২০ কোটি টাকা
২০০৩-২০০৪ এম সাইফুর রহমান ৫১ হাজার ৯৮০ কোটি টাকা ২০ হাজার ৩৮০ কোটি টাকা
২০০৪-২০০৫ এম সাইফুর রহমান ৫৭ হাজার ২৪৮ কোটি টাকা ২২ হাজার কোটি টাকা
২০০৫-২০০৬ এম সাইফুর রহমান ৬১ হাজার ৫৮ কোটি টাকা ২৩ হাজার ৬২৬ কোটি টাকা
২০০৬-২০০৭ এম সাইফুর রহমান ৬৯ হাজার ৭৪০ কোটি টাকা ২৬ হাজার কোটি টাকা
২০০৭-২০০৮ মির্জা আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা ২৫ হাজার ৬০০ কোটি টাকা
২০০৮-২০০৯ মির্জা আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা ২৫ হাজার ৪০০ কোটি টাকা
২০০৯-২০১০ এ এম এ মুহিত ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা ২৮ হাজার ৫০০ কোটি টাকা
২০১০-২০১১ এ এম এ মুহিত ১ লাখ ৩২ হাজার১৭০ কোটি টাকা ৩৫ হাজার ১৩০ কোটি টাকা
২০১১-২০১২ এ এম এ মুহিত ১ লাখ ৬১ হাজার ২১৪ কোটি টাকা ৪১ হাজার ৮০ কোটি টাকা
২০১২-২০১৩ এ এম এ মুহিত ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা ৫২ হাজার ৩৬৬ কোটি টাকা
২০১৩-২০১৪ এ এম এ মুহিত ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা ৬০০০০ কোটি টাকা
২০১৪-২০১৫ এ এম এ মুহিত ২ লাখ ৫০ হাজার ৫৬০ কোটি টাকা ৭৫০০০ কোটি টাকা
২০১৫-২০১৬ এ এম এ মুহিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা- ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা
২০১৬-২০১৭ এ এম এ মুহিত ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা
২০১৭-২০১৮ এ এম এ মুহিত ৪ লাখ ২৬৬ কোটি টাকা ১ লাখ ৪৮ হাজার ৩৮১ কোটি টাকা
২০১৮-২০১৯ এ এম এ মুহিত ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা
২০১৯-২০২০ আ হ ম মুস্তাফা কামাল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা
২০২০-২০২১ আ হ ম মুস্তাফা কামাল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা
২০২১-২০২২ আ হ ম মুস্তাফা কামাল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
২০২২-২০২৩ আ হ ম মুস্তাফা কামাল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা
২০২৩-২০২৪ আ হ ম মুস্তাফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা
২০২৪-২০২৫ আবুল হাসান মাহমুদ আলী ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা
২০২৫-২০২৬ ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ২ লাখ কোটি টাকা
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ।
এ ছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার।
এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।





