জমে উঠছে বিশ্বকাপ, তিন লড়াইয়ে চোখ

সত্যিকার অর্থেই এবার জমে উঠবে বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল মাঠে নেমেছে, এবার নামবে আর্জেন্টিনাও। বুধবার লড়াইয়ের ময়দানে লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দল। যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

বাংলাদেশের ফুটবল সমর্থকদের বড় একটি অংশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক হওয়ায় ম্যাচটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্রাজিলের ম্যাচের পর এখন সবার নজর আর্জেন্টিনার দিকে। বিশ্বকাপের শুরুতেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে মরিয়া থাকবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন বিশ্বকাপ ফুটবলে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি হবে সেনেগাল। এরপর বুধবার ভোর ৪টায় ইরাক খেলবে নরওয়ের বিপক্ষে। এই তিন লড়াইয়ে এখন চোখ ফুটবলপ্রেমীদের! তিনটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।

অন্যদিকে ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে ব্যস্ত সূচি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ১১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচ দুটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, নাগরিক টিভি ও স্টার স্পোর্টসে।

ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

ফ্রান্স-সেনেগাল

সরাসরি, রাত ১টা

ইরাক-নরওয়ে

সরাসরি, বুধবার ভোর ৪টা

আর্জেন্টিনা-আলজেরিয়া

সরাসরি, বুধবার সকাল ৭টা

বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

ইংল্যান্ড-আয়ারল্যান্ড

সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট

টি স্পোর্টস, নাগরিক টিভি, স্টার স্পোর্টস