টঙ্গীর মুদাফা এলাকায় আগুনে ৩৫টি বসত ঘর পুড়ে গেছে

গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিম পাড়া এলাকায় আগুনে প্রায় ৩৫টি বসত ঘর পুড়ে গেছে। ২৪ জুন বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ‎ ‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ওই এলাকার একটি বসত ঘরে আগুন ও ধোয়ার কুন্ডলী দেখতে পান তারা।পরে আগুন নেভাতে স্থানীয়রা এগিয়ে আসেন। দ্রুত আগুন পার্শ্ববর্তী বসত ঘরগুলোতে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ আগুনের ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায় নি। ‎ আগুনে একই মালিকানাধীন প্রায় ৩৫টি বসত ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম।