বিশ্বকাপকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে দীর্ঘ পতাকা বানানো, শত শত কিলোমিটার ভ্রমণ কিংবা ব্যতিক্রমী সাজসজ্জার মতো ভক্তদের নানা কাণ্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনায় আসে।
এবার আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে একটি বটগাছ রাঙানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গাছটি আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর কারণ জানতে চাইলে ভক্ত বলেন, ২০২২ সালে সাজিয়েছিলাম। এবার ২০২৬ সালে খেলা। এবারও সাজিয়েছি আমরা। যুবক-মুরুব্বি মিলে এটা করেছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, গাছটিকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজাতে তাদের প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।





