আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপিল বিভাগের রায়ে জনআকাঙ্খার প্রতিফলন ঘটেছে। রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে সে আলোকে সরকার সংবিধান সংশোধনের লক্ষে একটি বিশেষ কমিটি গঠন করবে। এক্ষেত্রে জুলাই সনদসহ জনমানুষের আকাঙ্খাকে সমুন্নত রাখবে সরকার। এটি সরকারের প্রতিশ্রুতি বলেও জানান তিনি।





