তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটিকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কীভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়- এটাই এখন বড় চ্যালেঞ্জ।
শনিবার (২৫ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃত্রিম বদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যেকোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নেয়ার কথাও বলেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। কিন্তু এখন থেকে সভ্যতার পথচলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।





