বলিউড অভিনেতা রণবীর সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুটিং সেটে এক নারী তার সঙ্গে মজা করে ফ্লার্ট করলে রণবীর নিজের স্বভাবসুলভ রসিকতায় জবাব দেন, ‘আমি দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’
সম্প্রতি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঘটনাটি ঘটে। শুটিংয়ের মাঝে কফি ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ায় কিছু সময়ের জন্য কাজ বন্ধ ছিল। তখন সেটের পরিবেশ স্বাভাবিক করতে ওই নারী রণবীরের সঙ্গে কথোপকথন শুরু করেন।
আলাপের একপর্যায়ে বিষয়টি মজার ছলে ফ্লার্টের দিকে গেলে রণবীর হাসতে হাসতে বলেন, ‘অনেক ফ্লার্ট করছ।আমি তো দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’ রণবীরের এই মজার প্রতিক্রিয়া ভক্তদের বেশ পছন্দ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার রসবোধ ও স্বতঃস্ফূর্ত আচরণের প্রশংসা করেছেন।
এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন ভালোবাসার মানুষই দরকার।’ আরেকজন লেখেন, ‘রণবীরের জবাব দেওয়ার ধরন দারুণ।’ উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান, কন্যা দুয়া পাড়ুকোন সিং-কে স্বাগত জানান। বর্তমানে তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।
কাজের দিক থেকে রণবীর সিংকে সামনে দেখা যাবে জয় মেহতা পরিচালিত জোম্বি থ্রিলার ‘প্রলয়’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।





