রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে মেট্রোস্টেশনের ভেতরে একটি ময়লার ঝুড়িতে বোমা পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে বোমার তথ্য পেয়ে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে।
মিরপুর পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে সন্দেহ জনক বস্তু দেখা গেছে। ওই জিনিসটা উদ্ধারের জন্য সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
এদিকে ফার্মগেটের মেট্রোরেল স্টেশনের নিচেও বোমা রাখা হয়েছে। পুলিশ ঘিরে রেখেছে।





