বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল হবে না: পররাষ্ট্রমন্ত্রী 

‘বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার শক্তি নিয়ে ফিরে আসছে’—তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ এবং দেশকে আর কখনো পরনির্ভরশীল হতে দেওয়া হবে না।

বুধবার (৫ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান শিক্ষা ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা করা। গণঅভ্যুত্থানের সেই সাফল্য ধরে রাখার দায়িত্ব সবার। বিগত আন্দোলন চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বলেও উল্লেখ করেন।