দেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এই দায়িত্ব অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।’
গণমাধ্যমে নতুন পরিবেশ তৈরির উদ্যোগের কথা জানিয়ে জহির উদ্দিন স্বপ্ন বলেন, সরকার গণমাধ্যমে একটি নতুন পরিবেশব্যবস্থা তৈরি করতে কাজ করছে।





