সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রববিার সকালে সুইস পুলিশ জানায়, আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে এই হামলার ঘটনা ঘটে। তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
সুইস পুলিশ জানায়, আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে এই হামলার ঘটনা ঘটে। তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পর পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
আরগাউ ক্যান্টন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযান চলছে। ঘটনার কোনো ভিডিও বা ছবি থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: বিবিসি





