নতুন দায়িত্বে পেলেন হানজালা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি।

পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর-০১ আসনের সংসদ সদস্য।’

তিনি আরও বলেন, ‘নিজ আসনের দায়িত্বের পাশাপাশি এই কমিটির কাজ দেশের প্রতিটি মানুষের জন্য ডিজিটাল সংযোগ, প্রযুক্তি ও তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সুযোগ।’