ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের কুশল বিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর তাদের মধ্যে এ কুশল বিনিময় হয়। এ সময় ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।

ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এবারের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন।