ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না : রিজভী

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। এজন্য সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদের আক্রমণের মুখে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণও গণতন্ত্র ছিল না। ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার কথা মাটিতে পরতে না পরতেই হারুন ও বেনজীর বাহিনী ঝাঁপিয়ে পড়ত।

বিরোধীদলের লংমার্চের প্রসঙ্গ টেনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মতো বিরোধীদলের দু’টি লংমার্চে কোনো বাধা দেওয়া হয়নি। এ সময় বিরোধীদলের নেতারা সরকারদলের নেতাদের উদ্দেশ্য করে যে অসম্মানজনক ভাষা ব্যাবহার করে বক্তব্য দিচ্ছেন, তা ফ্যাসিবাদের ভাষা বলেও মন্তব্য করেন তিনি।