জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বৈঠক নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদকে সরকারগুলোর মধ্যে যোগাযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়।
আলোচনায় বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক ও সম্মানজনক সংলাপ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে খলিলুর রহমানের সাফল্য কামনা করেন এবং জাতিসংঘের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





