ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে কোনো অভিযোগ না থাকায় ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।
এ সময় রিটার্নিং অফিসার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শুনেন এবং অবাধ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
আসনটিতে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছিলেন।
পাঁচটি দলের মোট ছয়জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াত ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আান্দোলনের আব্দুল আলীম নিজামী ওবাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকসহ ছয়জন প্রার্থী।





