ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশের একটি বাসে রয়েছেন। বাসটি ঘিরে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
আইসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের যে পরিকল্পনা ছিল, নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় কর্মসূচির স্থান পরিবর্তন করে দিল্লি হাটে নেয়া হয়েছে।
নয়াদিল্লিতে পুলিশ কঠোর নিরাপত্তাব্যবস্থা বজায় রেখেছে। বিক্ষোভের স্থান পরিবর্তনের পরও আন্দোলনকারীদের ওপর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে।





