দিল্লি বিমানবন্দরে আটক সিজেপি নেতা অভিজিত দীপের অনুপস্থিতিতে জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সংগঠনটির ‘অর্গানাইজেশন ইন-চার্জ’ অজিনক্য শিন্ডে। এদিকে, সর্বভারতীয় শিক্ষার্থী সমিতির (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছে পুলিশ। এর আগে বিক্ষোভকারীদের জন্তর মন্তরের পরিবর্তে দিল্লি হাটে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
গ্রেপ্তারের আশঙ্কায় আগেই ধারণ করা একটি ভিডিওতে অভিজিত দীপ বলেন, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকলে অজিনক্য শিন্ডে জন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেবেন।
ভিডিওতে দীপ বলেন, ‘যতক্ষণ অভিজিত দীপ, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা আটক থাকবেন, ততক্ষণ সিজেপির অর্গানাইজেশন ইন-চার্জ অজিনক্য শিন্ডে জন্তর মন্তরের এই বিক্ষোভের নেতৃত্ব দেবেন।’
সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় অভিজিত দীপ গত রাতেই ভিডিওটি রেকর্ড করে রেখেছিলেন বলে জানা গেছে।
এদিকে, আইসা নেত্রী নেহা বোরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের দিল্লি হাটের দিকে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ‘আজ দিল্লি হাটই হয়ে উঠছে জন্তর মন্তর! সেখানেই দেখা হচ্ছে!’





