দেশের বাজারে স্বর্ণের নির্ধারিত দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করেছে। নতুন এ দাম গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়।
বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের ধরন
২২ ক্যারেট: ২,২৮,০৩১ টাকা ২১ ক্যারেট: ২,১৭,৭৬৭ টাকা ১৮ ক্যারেট: ১,৮৭,০৩২ টাকা
বাজুস জানিয়েছে, দেশের বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে ৯ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা করা হয়েছিল। চার দিনের ব্যবধানে সর্বশেষ সমন্বয়ে সেই দাম কমে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় নেমে আসে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, গহনার মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে; ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলংকার বিক্রির ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো গহনা বা পারচেজ এর ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।





