৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন এর মুক্তির দাবিতে মানববন্ধন।

জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন গত ১৮ বছর থেকে তিনি প্রশংসার সহিত চেয়ারম্যান করে আসতেছেন।

কিছুদিন থেকে তিনি ক্যান্সারে আক্রন্ত হওয়ার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় মানুষকে মারধর করেছে।

হঠাৎ করে একদিন সাংবাদিক মোঃ এমদাদুল হক (মুন্টু) সে ইট দিয়ে মাথায় আঘাত করে। সাংবাদিক সাহেব আঘাত পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মামলা করেন।

এ জন্য প্রশাসন তাকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরন করেন।

মানুষিক ভারসাম্যহীন একজন ব্যাক্তিকে গ্রেফতার করার জন্য এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ভূরুঙ্গামারী শহরের বিভিন্ন জায়গায় মিছিল ও মানববন্ধন করে। তার পরিবারের সদস্য ও এলাকাবাসী দুই দিন থেকে ভূরুঙ্গামারী নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে অনশন করে অবস্থান করছেন।

চেয়ারম্যান এর কথামত ভূরুঙ্গামারীর সকল দোকান পাঠ বন্ধ করে রেখেছেন সর্বস্তরের জনগন।

উপস্থিত সকলে বলেন অবিলম্বে চেয়ারম্যানকে নিঃশর্ত মুক্তি ও জনগণের চেয়ারম্যানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং তারা আরো বলেন যতদিন চেয়ারম্যান ফিরে না আসবে ততদিন আমরা দোকান পাঠ খুলবো না এবং উপস্থিত নারী-পুরুষরা চেয়ারম্যানের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।