জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন হচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশের সব ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করছে বাংলাদেশ দল।
বুধবার এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি পাবে। আজকের বিশেষ দিনে বাংলাদেশের সব ক্রীড়াবিদদের জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও শুভ কামনা।’
আগামী ২০ মার্চ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এদিন কোরান শরীফ পাঠ এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।
দুপুরে বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতি থাকবেন।
ওয়াই





