দলীয় ২৮ রানে মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। ৪৩ ও ৫৩ রানের মাথায় আরও দুটি উইকেটের পতন। হেনরি নিকোলাস ও উইল ইয়ং বিদায় নিয়েছেন মেহেদী হাসানের বলে।
মঙ্গলবার বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের শেষ বলে আউট হন গাপটিল। মুস্তাফিজুরের বলে তার হাতে ক্যাচ দেয়ার আগে ২৪ বলে ২০ রান করেন এই ওপেনার।





